ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ফেনীতে বাস উল্টে নিহত ১, আহত ১০

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ সকাল

Link Copied!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি ওই বাসের যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের লালপোল এলাকার স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী লেনে চলন্ত একটি অজ্ঞাতনামা ট্রাক হঠাৎ ব্রেক করে। এ সময় পেছনে থাকা সিডিএম পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে থাকা রোড ডিভাইডারের ওপর উঠে উল্টে যায়।

দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক ছিল।

মহিপাল হাইওয়ে থানার এসআই কবির হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিতে দুটি রেকার দিয়ে কাজ করা হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বাসটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়ার প্রক্রিয়াও চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত