ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ফেনীতে পিকআপভ্যানের চাপায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ জুলাই ২০২৬, ১২:১৮ বিকাল

Link Copied!

ফেনীর ছনুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির একটি পিকআপভ্যানের চাপায় জিয়াউর রহমান (৫০) নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।

রোববার (৫ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

ফাজিলপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত জিয়াউর রহমান নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার পূর্বধলা গ্রামের আবদুল মতিনের ছেলে। তিনি পরিবার নিয়ে ফেনী শহরের সদর হাসপাতাল মোড়সংলগ্ন একটি কলোনিতে ভাড়া থাকতেন এবং স্থানীয়ভাবে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যায় জিয়াউর রহমান বাইসাইকেল চালিয়ে মহাসড়ক দিয়ে ফেনী শহরের দিকে যাচ্ছিলেন। ছনুয়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপভ্যান তার বাইসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আবু নোমান জানান, দুর্ঘটনার পর ঘাতক পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হচ্ছে সরকার

vivo Y500 Set to Debut with Pearl-Inspired Elegance

ভিভো ওয়াই৫০০ আসছে পার্ল-অনুপ্রাণিত নান্দনিকতায়

ফেনীতে পিকআপভ্যানের চাপায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

ঘুমন্ত দুই বোনের ঘরের ওপর পাথরবোঝাই ট্রাক, স্কুলছাত্রী নিহত

আমিনবাজারে ময়লা সরিয়ে হবে বৃক্ষরোপণ

দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ঠেকাতে বিশ্বজুড়ে জোরালো আহ্বান

২০২৭ সালের এপ্রিলে মতিঝিল-কমলাপুরে চলবে মেট্রোরেল

ইনজেকশন নয়, এবার নাজাল স্প্রেতেই দূর হবে যক্ষ্মা

দেশে প্রথমবারের মতো গর্ভস্থ শিশুকে অ্যানাস্থেসিয়া প্রদান

গোয়াইনঘাটে মোটরসাইকেল গাছে ধাক্কা, প্রাণ গেল তিন স্কুলছাত্রের