ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ফার্মগেটে বাসের ধাক্কায় সিএনজি চালক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ এপ্রিল ২০২৬, ৩:১৬ বিকাল

Link Copied!

রাজধানীর ফার্মগেট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মামুন ফরাজী (৩৩) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. সিকান্দার ফরাজী।

পথচারী কাজী ফয়সাল জানান, লাব্বাইক পরিবহনের একটি দ্রুতগতির বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে জোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার দরজা ভেঙে চালক মামুন ফরাজী সড়কে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা একটার পর তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে রাখেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট তেজগাঁও থানাকে জানানো হয়েছে। নিহতের সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মিরসরাইয়ে পাঁচ কিলোমিটার সড়কের পাশে লাগানো হবে ২ হাজার ৩০০ তালগাছ

Unilever Consumer Care Limited Announces Key Leadership Appointments

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

আমদানির প্রভাবে হিলিতে একদিনেই কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি