ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ

প্রতিবন্ধী ফাউন্ডেশন আইন একটি মাইলফলক : সমাজকল্যাণ মন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ নভেম্বর ২০২৩, ২:২১ বিকাল

Link Copied!

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন ২০২৩ একটি মাইলফলক। এই আইনের ফলে প্রতিবন্ধীদের কল্যাণে সরকারের কার্যক্রম আরও বেগবান হবে।

মন্ত্রী গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন ২০২৩ ঐতিহাসিক অর্জন ও উদযাপন শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রতিষ্ঠার পর থেকে প্রতিবন্ধীদের কল্যাণে এ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার স্থায়ী ভবন নির্মাণ, থেরাপী সেন্টার প্রতিষ্ঠাসহ বহুবিধ কর্মকান্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে প্রতিবন্ধীবান্ধব করেছে

মহান জাতীয় সংসদে এ আইন পাশের ফলে এর কর্মচারীরা নতুন উৎসাহ উদ্দীপনার সাথে কাজ করবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বলেন, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন পাশের মাধ্যমে এ প্রতিষ্ঠানটি একটি আইনি কাঠামোর মধ্যে আসলো। পাশাপাশি এ প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টদের দায়িত্বও বাড়লো। প্রতিবন্ধীদের জন্য সরকারের গৃহীত কর্মসূচি আন্তরিকতার সাথে বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা কর্মচারী সোসাইটির সভাপতি ড. মোঃ রেজাউল কবিরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সমাজকল্যাণ সচিব মোঃ খায়রুল আলম শেখ।

Facebook Comments Box

আরও পড়ুন

এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি

DMP will toughen traffic laws and speed limits guideline enforcement

ট্রাফিক আইন বাস্তবায়নে জোর, ডিএমপি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ

যমুনার পানি বাড়ছে, সিরাজগঞ্জে তীব্র নদীভাঙনে আতঙ্ক

ল্যাবে তৈরি কৃত্রিম অঙ্গের অভাবনীয় সাফল্য

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যুক্ত হলো নতুন আফ্রিকান বন্যপ্রাণী

আগামী ৪ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

কর্মসৃজন ও দক্ষতা উন্নয়নে পিকেএসএফের অর্থায়ন ৪৫ শতাংশ বৃদ্ধি

শ্রীলঙ্কায় ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

বিজয়নগরে সিমেন্টবোঝাই ট্রাক খাদে, শ্রমিক নিহত

জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি তারেক রহমানের আহ্বান

কবিরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২