
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (১ জুলাই থেকে ১ নভেম্বর) দেশে ১ হাজার ১৬৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ১৯ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪ দশমিক ৭ শতাংশ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ নভেম্বর দেশে ২২২ মিলিয়ন বা ২২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। ২০২৫ সালের একই দিনে এসেছিল ৪৩ মিলিয়ন বা ৪ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ওই দিনে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।
প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থের এই প্রবৃদ্ধি দেশের অর্থনীতিতে তাঁদের অব্যাহত অবদানের প্রতিফলন। একই সঙ্গে রেমিট্যান্সের এ প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং দেশের বহিঃখাতের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে।