ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর ২০২৬, ১:২৪ বিকাল

Link Copied!

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ নুরজাহান খানম।

সোমবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

পরিদর্শনকালে তিনি সচিবালয়ের বর্জ্য নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা, মন্ত্রিপরিষদ ভবনের পার্কিং স্টেশন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ঘুরে দেখেন।

নুরজাহান খানম বলেন, পরিচ্ছন্নতা শুধু নির্দিষ্ট কোনো দপ্তর বা সংস্থার দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত বর্জ্য অপসারণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই।

তিনি বলেন, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে সচিবালয়ের মতো প্রশাসনিক কেন্দ্র এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো জনবহুল এলাকায় বর্জ্য ব্যবস্থাপনায় আরও যত্নশীল হতে হবে। কোথাও যেন ময়লা-আবর্জনা জমে না থাকে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত না হয়, সেদিকে সংশ্লিষ্টদের নজর দিতে হবে।

মহাপরিচালক বলেন, পরিচ্ছন্নতাকে এক দিনের কার্যক্রম হিসেবে দেখার সুযোগ নেই। প্রতিদিনের কাজের অংশ হিসেবেই পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ, নির্ধারিত স্থানে ময়লা রাখা এবং নিয়মিত ড্রেন পরিষ্কারের মাধ্যমে পরিবেশদূষণ ও জলাবদ্ধতার ঝুঁকি কমানো সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

সচিবালয়ের বর্জ্য নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শনের সময় তিনি পানি চলাচলের স্বাভাবিক প্রবাহ এবং বর্জ্য ব্যবস্থাপনার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। মন্ত্রিপরিষদ ভবনের পার্কিং স্টেশনে সেখানকার পরিবেশ ও পরিচ্ছন্নতা পরিস্থিতি ঘুরে দেখেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?

ঢাকায় মেঘলা আকাশ, আবহাওয়া থাকবে শুষ্ক

প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাবে ৪ সমুদ্রবন্দরে হুঁশিয়ারি সংকেত

পাঁচ দিন শুষ্ক থাকতে পারে দেশের আবহাওয়া, কমতে পারে তাপমাত্রা

ক্যানসার চিকিৎসায় ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর বসানোর উদ্যোগ সরকারের

সাহারা মরুভূমিতে মিলল ৪১০ কোটি বছরের পুরোনো মঙ্গল গ্রহের উল্কাপিণ্ড

৩৫ উড়োজাহাজ কেনার পরিকল্পনা নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা

ভালো ফলন ও দামে চাঁপাইনবাবগঞ্জের পাটচাষিদের মুখে হাসি