ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পটুয়াখালায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ জানুয়ারী ২০২৬, ১:১০ বিকাল

Link Copied!

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিফ শরীফ (২৩) নামের এক যুবক নিহত হয়েছে। দুর্ঘটনা সোমবার (১২ জানুয়ারি) রাত প্রায় ১০টা ৪০ মিনিটে ধুলাস্বার ইউনিয়নের বাবলাতলা বাজারের সড়কে ঘটে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, দ্রুতগতি সম্পন্ন একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আরিফ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত যুবক আরিফ শরীফ উপজেলার বৌলতলী ইউনিয়নের গেন্দু শরীফের ছেলে এবং পেশায় ব্যবসায়ী ছিলেন।

ওসি মহব্বত খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে এবং ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট