ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নারীকে বাঁচাতে গিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল পর্যটক কিশোরের

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জুন ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ

Link Copied!

পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুইজন আহত হয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১ জুন) সকালে কুয়াকাটার মেইন ড্রাইভ সড়কের লেম্বুরবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান শরীয়তপুর জেলার পালং উপজেলার কাশাপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

মহিপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুর থেকে কয়েকজন বন্ধু কুয়াকাটা ভ্রমণে আসেন। সকালে মোটরসাইকেলে করে লেম্বুরবন এলাকায় যাওয়ার পথে রাস্তা পার হওয়া এক নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং জিসান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ ও বিস্তারিত তথ্য উদঘাটনে তদন্ত চলছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক্টর

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ যুবকের

ঈদের ৭ দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দরে শুরু হলো আমদানি-রফতানি

নাটোরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আগামী ৫ দিনে বাড়বে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

Health Ministry’s Role in Strengthening Tobacco Control Law Highly Commendable

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয়

তামাক কোম্পানির প্রলোভন বন্ধে কঠোর আইনী পদক্ষেপ জরুরি

টানা সাত দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

আসন্ন বাজেটে তামাকপাতা রপ্তানিতে অন্তত ১৫ শতাংশ শুল্ক আরোপ জরুরি

একটা সিগারেটে ৫ পয়সা লাভ হলে কোম্পানির মুনাফা বাড়ে ২৫০ কোটি টাকা

বজ্রপাতে মৃত্যুর ঘনত্বে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ