ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নওগাঁয় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ এপ্রিল ২০২৬, ১১:০১ সকাল

Link Copied!

নওগাঁর আত্রাই উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বিহারি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের শরীরের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত যুবকের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে আত্রাই থানা। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থলটি জনবসতিপূর্ণ এলাকা হলেও সেখানে কোনো সংযোগ সড়ক নেই। এটি আত্মহত্যা কিনা তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

আমদানির প্রভাবে হিলিতে একদিনেই কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা