ঢাকামঙ্গলবার , ৪ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ জুন ২০২৬, ৫:১৭ বিকাল

Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, আর একজন শিশুর ক্ষেত্রে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।

এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৮ জনে। এর মধ্যে ৫৩৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং ৯২ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে।

সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে দেশে সন্দেহভাজন হামে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৯২ জন। এদের মধ্যে ৯৭৪ শিশুকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৪৬ জন। এর পরেই রয়েছে চট্টগ্রাম বিভাগে ২২১ জন এবং বরিশাল বিভাগে ১৩৪ জন।

তবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ১৯৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ প্রথম হাম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৮০ হাজার ১০৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এদের মধ্যে ৬৫ হাজার ২৩৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৭৭৯ জনে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ হাজার ২৭৮ জন।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স