ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

দেশে প্রথমবার ভেনাস পি-ভালভ প্রতিস্থাপন

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ অগাস্ট ২০২৫, ১০:৫৭ সকাল

Link Copied!

বাংলাদেশের চিকিৎসা খাতে যুক্ত হলো আরেকটি নতুন মাইলফলক। রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে প্রথমবারের মতো বিনা অস্ত্রোপচারে এক রোগীর দেহে হৃদযন্ত্রের ভেনাস পি-ভালভ প্রতিস্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) ক্যাথল্যাবে সম্পন্ন হওয়া এ প্রতিস্থাপন প্রক্রিয়া পরিচালনা করেন যুক্তরাজ্যের ইভেলিনা চিলড্রেন হাসপাতালের খ্যাতিমান শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাকিল আহমেদ কুরেশি এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. নূরুন্নাহার ফাতেমা।

আরও তিন প্রতিস্থাপন আজ
জানা গেছে, আজ বুধবার একই হাসপাতালে আরও দুজন রোগীর দেহে ভেনাস পি-ভালভ প্রতিস্থাপন করা হবে। পাশাপাশি আরেক রোগীর দেহে প্রতিস্থাপিত হবে মাই-ভালভ, যা দেশে দ্বিতীয়বারের মতো প্রয়োগ হতে যাচ্ছে।

জাতীয় কংগ্রেসে লাইভ প্রদর্শনী
প্রতিস্থাপন উপলক্ষ্যে কিডস হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে শুরু হয়েছে দেশের প্রথম জাতীয় ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি কংগ্রেস (এনসিআইপিসি)। দুই দিনব্যাপী এ কংগ্রেসে দেশি-বিদেশি শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জনরা সরাসরি প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করছেন।

মঙ্গলবার সকালে ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক নূরুন্নাহার ফাতেমার উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে কংগ্রেসের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন অধ্যাপক ডা. শাকিল আহমেদ কুরেশি, যিনি শিশু হৃদরোগ চিকিৎসায় অসামান্য অবদানের জন্য আজীবন সম্মাননা পুরস্কার গ্রহণ করেন।

বিশেষ অতিথিদের আহ্বান
অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বলেন, শিশু হৃদরোগ চিকিৎসা ঢাকার বাইরে সীমিত। প্রতিটি জেলা পর্যায়ে পেডিয়াট্রিক কার্ডিয়াক প্রোগ্রাম চালু করা জরুরি, নইলে অসংখ্য শিশু প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হবে।

আলোচনায় আধুনিক চিকিৎসা ও চ্যালেঞ্জ
কংগ্রেসে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা শিশু হৃদরোগ চিকিৎসায় আধুনিক প্রযুক্তি, অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। ক্যাথল্যাব থেকে লাইভ কর্মশালায় অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তিও প্রদর্শন করা হয়।

চিকিৎসা খাতের মাইলফলক
কিডস হার্ট ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক নূরুন্নাহার ফাতেমা বলেন, “এই কংগ্রেস বাংলাদেশের শিশু-হৃদরোগ চিকিৎসার উন্নয়ন যাত্রায় একটি বড় মাইলফলক হয়ে থাকবে।”

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট