ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

দেশে ডেঙ্গুতে আক্রান্ত ৩৫৬, করোনায় সংক্রমণ ও মৃত্যু শূন্য

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ অগাস্ট ২০২৫, ১০:২৭ সকাল

Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও করোনায় কারও মৃত্যু হয়নি। তবে নতুন করে ৩৫৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১১৭ জন, আর ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৯ জন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ১০৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর মধ্যে ৫৯ শতাংশ পুরুষ এবং ৪১ শতাংশ নারী। এছাড়া ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৭ হাজার ৪৭১ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৯ শতাংশ নারী।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো নতুন সংক্রমণ বা মৃত্যুর খবর পাওয়া যায়নি। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ৭২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৩১ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ২০ লাখ ৫২ হাজার ২৭১ জন আক্রান্ত এবং ২৯ হাজার ৫৩০ জন মারা গেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট