ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

দেশে আবারও হামের থাবা, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ এপ্রিল ২০২৬, ৪:১৬ বিকাল

Link Copied!

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও পাঁচ শিশু।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ তথ্যানুযায়ী দেশে হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। আর হামের উপসর্গ নিয়ে সন্দেহজনক মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৫৬।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে ঢাকায় হামের উপসর্গ নিয়ে চারজন এবং রাজশাহী অঞ্চলে একজনের মৃত্যু হয়েছে।

এদিকে, একই সময়ে নতুন করে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭২১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা ১০ হাজার ৯৫৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছে ৮ হাজার ৩৬৯ জন।

বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স