ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দেবীগঞ্জে অটোভ্যান থেকে পড়ে ট্রাকের চাপায় নারী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ মে ২০২৬, ১০:৫৪ সকাল

Link Copied!

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অটোভ্যান থেকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বিথী আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার তিন বছর বয়সী শিশু সন্তান আব্দুর রহমান।

শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে দেবীগঞ্জ-ডোমার মহাসড়কের ফার্মগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিথী আক্তার দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের একতা মোড় এলাকার অটোভ্যান চালক জাহিদুল ইসলাম-এর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্তানকে কানের ডাক্তার দেখানোর জন্য জাহিদুল ইসলাম তার স্ত্রী ও সন্তানকে নিয়ে নিজের অটোভ্যানে করে নীলফামারীর ডোমারে যান। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়।

এসময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বালুবাহী ট্রাকের তীব্র আলোয় অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারায়। পরে মহাসড়কের ওপর নির্মাণকাজের জন্য রাখা বালুর ঢিবিতে ধাক্কা লাগে। এতে বিথী আক্তার ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে যান এবং ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহায়তায় আহত স্বামী ও শিশুসন্তানকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুরে পাঠানো হয়েছে।

দেবীগঞ্জ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় প্রায় আধাঘণ্টা মহাসড়কের দুই কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ ছিল।

তিনি আরও জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স