ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

প্রতিবেদক
admin
৪ জুন ২০২৪, ৩:৩৩ অপরাহ্ণ

Link Copied!

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার রাতে আল আইন হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নিহতের আপন জেঠাতো ভাই আরেক প্রবাসী মোহাম্মদ রিয়াদ।

নিহত মোহাম্মদ আলমগীর (৫৫) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ২নং মুছাপুর ওয়ার্ডের মফিজুল্লাহ কোম্পানির ছেলে। বাংলাদেশে তার তিন মেয়ে, এক ছেলে ও স্ত্রী আছেন।

মোহাম্মদ রিয়াদ জানান, আলমগীর ইলেক্ট্রিক্যাল সুপারভাইজার হিসেবে কাজ করতেন। ওই রাতে হাইওয়েতে স্ট্রিট লাইটের রক্ষণাবেক্ষণের কাজ করতে নিজেই গাড়ি চালিয়ে গিয়েছিলেন আলমগীর। কর্মস্থলে শ্রমিকদের নামিয়ে দিয়ে গাড়ি ঘোরানোর সময় পেছন থেকে দুবাইমুখী স্থানীয় আরবের একটি গাড়ি আলমগীরের গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সন্দ্বীপ অ্যাসোসিয়েশন আবুধাবির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মিঠু জানান, আলমগীর ৩০ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে প্রবাস জীবনযাপন করছিলেন। প্রায় এক বছর আগে তিনি তার বড় মেয়ের বিয়ের জন্য দেশে গিয়েছিলেন।

বর্তমানে আলমগীরের লাশ আল আইনের আল জিমি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষে তা দেশে পাঠানো হবে জানা গেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ