ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দুপচাঁচিয়ায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ জানুয়ারী ২০২৬, ৩:০৪ বিকাল

Link Copied!

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মেইল বাসস্ট্যান্ডে পিকআপ ভ্যানের ধাক্কায় পারভেজ হোসেন (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি সোমবার (১২ জানুয়ারি) বেলা ১২টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ঘটে।

নিহত পারভেজ হোসেন শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের কুড়াহার গ্রামের বাসিন্দা। তিনি কাহালু উপজেলার বীরকেদার এলাকায় আজাদ পেপার মিলের কর্মচারী ছিলেন।

দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম জানান, পারভেজ হোসেন মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। মেইল বাসস্ট্যান্ড এলাকায় পেছন থেকে একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলসহ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি সড়কে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরিদর্শক নাসিরুল ইসলাম আরও জানান, মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং নিহতের পরিবারকে সংবাদ পাঠানো হয়েছে। পিকআপ ভ্যানটি শনাক্ত করার কাজ চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট