ঢাকাশনিবার , ১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

দিনাজপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ অগাস্ট ২০২৬, ৩:০২ বিকাল

Link Copied!

‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান’ প্রতিপাদ্যে দিনাজপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুর ১২টায় দিনাজপুর স্বাস্থ্য বিভাগের আয়োজনে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, নবজাতকের জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যেই মাতৃদুগ্ধ পান শুরু করা উচিত। শিশুর জীবনের প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং এরপর উপযুক্ত পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তারও বেশি সময় মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখা প্রয়োজন। তিনি বলেন, মাতৃদুগ্ধ শিশুর পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ-সবল জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এবং হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নূর আলম।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন বলেন, জন্মের পরপরই শিশুকে শালদুধ পান করানোর বিষয়ে পরিবারগুলোকে নিয়মিত পরামর্শ দেওয়া হয়। তিনি বলেন, মায়ের দুধই শিশুর জন্য সর্বোত্তম খাদ্য এবং নির্দিষ্ট সময় পর্যন্ত এর কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. মসজিদুর রহমান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় মাতৃদুগ্ধবান্ধব পরিবেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়া বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে জেলায় সপ্তাহজুড়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

আগামীর নেতৃত্ব গড়তে তরুণদের সম্মাননা দিল ইউনিলিভার বাংলাদেশ

ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

প্রথম রোগীর শরীরে রাশিয়ার ক্যান্সার টিকা, মিলেছে ইতিবাচক সাড়া

সাত বছর পর আবারও চালু হচ্ছে ভেনেজুয়েলা-আরুবার বিমান যোগাযোগ

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২০

থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর

জ্বর হলে ঘরে নয়, দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ

সারা দেশে আরও ৫ দিন বৃষ্টির আভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ

কার্বন ডাই-অক্সাইড থেরাপিতে কমবে আলঝেইমার রোগের ঝুঁকি

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ড. আবু আলী সিনা

খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও বন্যার ঝুঁকি বাড়াবে এল নিনো: ডব্লিউএমও