ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দিনাজপুরে ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষ, নারীসহ নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১:৪০ বিকাল

Link Copied!

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ কোম্পানির এক নারী কর্মীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— জামডাঙ্গা গ্রামের আইনুল হক (৫৩) এবং বলিহরপুর গ্রামের রুনা খাতুন (২৩)। রুনা খাতুন প্রাণ কোম্পানির কর্মী ছিলেন।

স্থানীয়রা জানায়, সকালে আইনুল হকের চার্জার ভ্যানে করে রুনা খাতুনসহ তিনজন কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ভিমপুর এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আইনুল হক ও প্রাণ কোম্পানির কর্মী রুনা খাতুন নিহত হন। এসময় আরও দুইজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে, স্থানীয়রা দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিফ শাহ জানান, ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট