ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ জুন ২০২৬, ১০:৩৩ সকাল

Link Copied!

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী লোকাল ট্রেন চট্টগ্রাম মেইল। ১৯৯৩ সাল থেকে টানা তিন দশকের বেশি সময় ধরে যাত্রীসেবা দিয়ে আসছে ট্রেনটি। কোড নম্বর ০১ ও ০২ নিয়ে পরিচালিত এ ট্রেনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো-এর কোনো সাপ্তাহিক ছুটি নেই। এমনকি ঈদের দিনেও চলাচল অব্যাহত রাখে ট্রেনটি।

কম খরচে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের সুযোগ থাকায় সাধারণ যাত্রীদের কাছে চট্টগ্রাম মেইলের জনপ্রিয়তা এখনও অটুট।

প্রতিদিন রাত ১০টা ৩০ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে চট্টগ্রাম মেইল। প্রায় ৮ ঘণ্টা ৫০ মিনিট ভ্রমণ শেষে পরদিন সকাল ৭টা ৩০ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছায় ট্রেনটি।

যাত্রাপথে ট্রেনটি মোট ১৬টি গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রাবিরতি দেয়। এর মধ্যে রয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর, টঙ্গী, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কুমিল্লা, লাকসাম, হাসানপুর, ফেনী, সীতাকুণ্ড, ভাটিয়ারি ও পাহাড়তলী স্টেশন।

চট্টগ্রামে পৌঁছানোর পর একই ট্রেন আবার ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করলে এর নাম পরিবর্তন হয়ে ‘ঢাকা মেইল’ হয়।

বাংলাদেশ রেলওয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ট্রেনটিতে বিভিন্ন শ্রেণির আসনের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে। প্রথম শ্রেণির ভাড়া ১৭৫ টাকা, শোভন চেয়ার ১৩৫ টাকা, শোভন ১১০ টাকা এবং সুলভ শ্রেণির ভাড়া মাত্র ৭০ টাকা। তবে রেলওয়ে কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী ভাড়ার পরিবর্তন করতে পারে।

টিকিট সংগ্রহের ক্ষেত্রেও রয়েছে সহজ ব্যবস্থা। সাধারণ শ্রেণির টিকিট ট্রেন ছাড়ার তিন ঘণ্টা আগে মেইল কাউন্টার থেকে সংগ্রহ করা যায়। আর কেবিনে ভ্রমণ করতে চাইলে যাত্রার দিন সকাল ৮টা থেকে নির্ধারিত ফরম পূরণ করে বুকিং করা যায়।

রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক বিলাসবহুল ট্রেনের ভিড়েও দীর্ঘ ৩২ বছরের পুরোনো চট্টগ্রাম মেইল এখনো স্বল্প আয়ের যাত্রীদের জন্য নির্ভরযোগ্য, নিরাপদ ও সাশ্রয়ী ভ্রমণের অন্যতম মাধ্যম হিসেবে জনপ্রিয়তা ধরে রেখেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত