ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

তিন ঘণ্টা বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশনের যাত্রাবিরতি

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জুলাই ২০২৬, ৪:৪৭ বিকাল

Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার (১ জুলাই) বিকেলে তিন ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি থাকবে না। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্টেশনটিতে কোনো যাত্রী ওঠানামা করতে পারবেন না।

বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি সাময়িকভাবে স্থগিত রাখা হবে। তবে এ সময় মেট্রোরেলের চলাচল স্বাভাবিক থাকবে এবং ট্রেনগুলো স্টেশনটিতে না থেমেই চলাচল করবে।

ডিএমটিসিএল জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির কারণে এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাময়িক এ সিদ্ধান্তে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল। একই সঙ্গে সংশ্লিষ্ট সময়ের মধ্যে যাত্রীদের বিকল্প হিসেবে নিকটবর্তী অন্য মেট্রো স্টেশন ব্যবহার করে যাতায়াতের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত