ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় মা-ছেলের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ সকাল

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল ও গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া

গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এক প্রাইভেটকারকে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দেয়। প্রাইভেটকারে মা-ছেলে ও আত্মীয়রা সিলেটে সামাজিক অনুষ্ঠানে যাচ্ছিলেন। দুর্ঘটনায় নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের হাসিনা বেগম (৬৫) এবং তার ছেলে আমজাদ হোসেন (৪৮) মারা যান। আহত হয়েছেন আমজাদ হোসেনের ছেলে চাঁদ (১২), হৃদয় (২৫) এবং নিলুফা (৩৬)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গুরুতর আহত পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

বরিশাল

বরিশালের উজিরপুরে কাভার্ড ভ্যানের চাপায় মোস্তফা হাওলাদার (৩৮) নিহত হন। এ ঘটনায় ব্যাটারিচালিত ভ্যানের চালক লিংকন সিকদার আহত হন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কের বাগদাবাজার এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে রাজু মিয়া (৪৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন।

ওসি মোজাফফর হোসেন জানান, নিহতের পরিবারকে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু ঝুঁকি বাড়ছে, অর্থায়ন বাড়ছে না: জাতিসংঘ

রক্ত নষ্ট করতে হিমাগারের তাপমাত্রা বদলে দিল হ্যাকাররা

দুধ-দইয়ের বদলে ভেগান খাবার, বাড়তে পারে পুষ্টির ঘাটতি

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান