ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ এপ্রিল ২০২৬, ১০:৪৫ সকাল

Link Copied!

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর ফেরিঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর শ্রীনগর ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মাওয়ামুখী লেনে এক ব্যক্তি রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং দুর্ঘটনায় জড়িত গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স