ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭ কিমি যানজট, ভোগান্তিতে যাত্রীরা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ সকাল

Link Copied!

যানবাহনের বাড়তি চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার পর থেকে এ যানজট দেখা দেয়। এতে দীর্ঘ সময় ধরে যাত্রী ও চালকদের একই স্থানে আটকে থাকতে হচ্ছে।

দেখা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মৌচাক থেকে মদনপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। ফলে যাতায়াতকারী যাত্রী ও পরিবহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

কুমিল্লাগামী যাত্রী শাহজালাল মিয়া জানান, গাড়িতে ওঠার পর শিমরাইল বাসস্ট্যান্ডের সামনে প্রায় ৩০ মিনিট ধরে আটকে আছেন। সাধারণত দেড় ঘণ্টার পথ হলেও যানজটের কারণে কত সময় লাগবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

আঞ্চলিক বাসের দুই চালক জানান, সড়কে স্বাভাবিকের তুলনায় গাড়ির চাপ বেশি। এছাড়া মদনপুর হয়ে যাওয়া এশিয়ান হাইওয়েতে যানজট থাকায় তার প্রভাব মূল মহাসড়কেও পড়েছে।

কাঁচপুর হাইওয়ে থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান বলেন, অতিরিক্ত যানবাহনের চাপের কারণেই এ যানজটের সৃষ্টি হয়েছে। মদনপুর হয়ে যাওয়া এশিয়ান হাইওয়ের সড়কে সংস্কার কাজ চলমান থাকায় গাড়ি ধীরগতিতে চলাচল করছে, যার প্রভাব মহাসড়কে পড়ছে। তবে কোনো দুর্ঘটনার ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট