
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিভাগ অনুযায়ী হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল (সিটি করপোরেশনের বাইরে) ১৬৫ জন, চট্টগ্রাম ৭৭ জন, ঢাকা (সিটি করপোরেশনের বাইরে) ১৪৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৫ জন, খুলনা ৫২ জন, ময়মনসিংহ ২২ জন, রাজশাহী ২৮ জন, রংপুর ৩ জন এবং সিলেট ৯ জন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৬৮৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ৩৯,৬৩১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত মোট ৪১,৮৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১৭৯ জন ডেঙ্গুতে মারা গেছেন। তুলনায়, ২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১,০১,২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জন।