
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৬ জন রোগী।
সোমবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৩৭৮ জন। তাদের মধ্যে ১৫ হাজার ৫৬৯ জন পুরুষ ও ১০ হাজার ৮০৯ জন নারী। একই সময়ে দেশে ডেঙ্গুতে মোট ১০৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৬২ জন পুরুষ ও ৪৩ জন নারী।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। হাসপাতালগুলোতে রোগীর চাপ কিছুটা কমলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, মশার প্রজননস্থল ধ্বংস না করা গেলে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। এজন্য নগর কর্তৃপক্ষ ও জনসাধারণকে একসঙ্গে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।