ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১৬

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ জুলাই ২০২৫, ১০:২৫ সকাল

Link Copied!

দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছেই। প্রাণঘাতী এডিস মশাবাহিত রোগে একদিকে যেমন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, তেমনি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ৪১৬ জন রোগী ভর্তি হয়েছেন।

বুধবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এ মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটে। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৯৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ভর্তি হয়েছেন ৩২২ জন।

আক্রান্তের দিক থেকে বরাবরের মতো এবারও শীর্ষে রয়েছে বরিশাল বিভাগ। গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে সর্বাধিক ১৬৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫৪ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৪৫ দশমিক ৫ শতাংশ নারী।

এছাড়া ১ জানুয়ারি থেকে ২ জুলাই পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৯৮ জনে। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৯ শতাংশ নারী।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্ষা মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তারা মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত সতর্কতা অবলম্বনের ওপর জোর দিয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট