ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ডেঙ্গু আতঙ্কে কড়া পদক্ষেপ, সকাল-বিকাল-রাতে ফগিং

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ মার্চ ২০২৬, ৩:৪৩ বিকাল

Link Copied!

রাজধানীর বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বেড়ে যাওয়ায় দিনে তিনবার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। একই সঙ্গে হটস্পট চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে বিশেষ কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠন করা হয়েছে।

ডিএনসিসি সূত্র জানায়, প্রশাসক মো. শফিকুল ইসলাম খান দায়িত্ব নেওয়ার পর মশা নিয়ন্ত্রণ কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে সমন্বিত উদ্যোগ নিয়েছেন। তার নির্দেশনায় নগরজুড়ে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে, যা আজ থেকে কার্যকর হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন সময়সূচি ঘোষণা করা হয়।

নতুন সময়সূচি অনুযায়ী যা থাকবে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—

সকালে লার্ভা ধ্বংসে লার্ভিসাইডিং কার্যক্রম পরিচালিত হবে।

বিকাল ও সন্ধ্যায় নিয়মিত ফগিং চলবে।

মশার উড়াল ও সক্রিয়তার সময় বিবেচনায় অঞ্চলভেদে রাতে অতিরিক্ত ফগিং করা হবে।

ফলে এলাকাভেদে দিনে তিনবার মশক নিধন কার্যক্রম পরিচালিত হবে। সাপ্তাহিক ছুটির দিনেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

স্বাস্থ্য কর্মকর্তাদের মাঠপর্যায়ে তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। কিউআরটি ইতোমধ্যে বিভিন্ন হটস্পটে বিশেষ অভিযান শুরু করেছে। কিউলেক্স মশার প্রজননস্থল হিসেবে চিহ্নিত নালা, নর্দমা, স্যুয়ারেজ লাইন, জলাশয় ও খাল-বিলের হালনাগাদ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। নির্ধারিত সময়সূচি অনুযায়ী কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে তদারকি জোরদার করা হয়েছে।

ডিএনসিসি নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ি, ছাদ, বারান্দা ও আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং বর্জ্য যথাযথভাবে অপসারণের আহ্বান জানিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মশার প্রজননস্থল ধ্বংসে সবার সম্মিলিত সহযোগিতার ওপরই এ কার্যক্রমের সফলতা নির্ভর করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স