ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ঠাকুরগাঁওয়ে ১৩৪ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ জুন ২০২৬, ৫:২৩ বিকাল

Link Copied!

দীর্ঘ ১৪ মাস পর দেশে পুনরায় শুরু হওয়া জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের মুজাবর্ণী এলাকার ১১ মাইলের সেফ হাসপাতালে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন) বাংলাদেশ সরকারের ইন্সটিটিউট অব পাবলিক হেলথের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হয়। দিনব্যাপী পরিচালিত এ কার্যক্রমে মোট ১৩৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

আয়োজকরা জানান, শিশুদের পুষ্টিগত ঘাটতি কমানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিকাশ নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘ বিরতির পর পুনরায় শুরু হওয়া দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মুজাবর্ণীতেও এ ক্যাম্পেইন বাস্তবায়ন করা হয়।

সেফ হাসপাতালের প্রতিষ্ঠাতা ফিরোজ এম. হাসান বলেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক সাহায্য সংস্থা ও সেফ হাসপাতালের যৌথ উদ্যোগে এবং ইন্সটিটিউট অব পাবলিক হেলথের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দীর্ঘদিন পর পুনরায় শুরু হওয়া ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শিশুদের পুষ্টি ও রোগ প্রতিরোধ সক্ষমতা আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, শিশুস্বাস্থ্য সুরক্ষায় পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা প্রয়োজন। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রম শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কর্মসূচিতে অংশ নেওয়া বিভিন্ন এলাকার অভিভাবকরা এ উদ্যোগের প্রশংসা করেন। তারা শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিয়মিত পুষ্টি ও স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

কর্মসূচি শেষে আয়োজকরা জানান, ভবিষ্যতেও জনস্বাস্থ্য উন্নয়ন এবং শিশুস্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন সচেতনতামূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৮তম

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

সমুদ্রের কার্বন প্রযুক্তি ব্যবহারে নতুন সতর্কতা, হতে পারে হিতে বিপরীত

বর্জ্যের পাশাপাশি শীতলক্ষ্যায় বাড়ছে সাকার ফিশের আগ্রাসন

মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা

আজ দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের তিন এলাকায় ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু

ভিটামিন ‘এ’ ঘাটতি কমাতে ছোট প্যাকেটের ভোজ্যতেল বাজারজাতের আহ্বান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু