ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রেনে কাটা পড়ে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জানুয়ারী ২০২৬, ৪:১৮ বিকাল

Link Copied!

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে আড়াই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার আলমডাঙ্গা পশুহাটসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম আইমান সামির। সে আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের দোয়ারপাড়া গ্রামের সোহাগ আলীর একমাত্র সন্তান।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই জগদীশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে শিশুটির মৃত্যু হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘটনার সময় শিশুটি তার মায়ের হাতে ভাত খাচ্ছিল। একপর্যায়ে মা পানি আনতে ঘরের ভেতরে গেলে ট্রেনের শব্দ শুনে শিশুটি দৌড়ে বাড়ির পাশের রেললাইনের দিকে চলে যায়। ঠিক সেই সময় দ্রুতগতির সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত শিশুর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে রেললাইনের আশপাশে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট