ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

ট্রাকচাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২২, ২০২৬ ১০:৩৪ পূর্বাহ্ণ । ৩৫ জন

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ জেলার আরাপপুর হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, দুই তরুণ মোটরসাইকেলে করে ঝিনাইদহ শহর থেকে গ্রামের বাড়ির উদ্দেশে ফিরছিলেন। পথে পাঁচমাইল এলাকায় পৌঁছালে একটি মাহিন্দ্র গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে পড়ে।

এরপর একটি ট্রাকের নিচে চাপা পড়ে তারা। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহত আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। একই গ্রামের শিপন আহমেদের ছেলে সোহান আহমেদও এ দুর্ঘটনায় প্রাণ হারান।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।