ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

জুলাই অভ্যুত্থান স্মরণে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ জুলাই ২০২৫, ২:৫৭ বিকাল

Link Copied!

ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালানো হয়েছে। শনিবার (১৯ জুলাই) ভোর থেকে ডিএসসিসির অঞ্চল-৬-এর ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড—নন্দীপাড়া ও নাসিরাবাদ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া অভিযানটি পরিদর্শন ও পরিচালনায় সরাসরি অংশগ্রহণ করেন।

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের ছয় শতাধিক কর্মী ছাড়াও স্থানীয় বাসিন্দা ও বিডি ক্লিন সদস্যদের অংশগ্রহণে এ অভিযান বাস্তবায়িত হয়। পরিষ্কার করা হয় ড্রেন, নর্দমা ও ফুটপাত। পাশাপাশি মশক নিধনে ওষুধ ছিটানো হয় এবং জনসচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।

সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, “আমরা যদি নিজ আঙিনা পরিষ্কার রাখি, যত্রতত্র ময়লা না ফেলি তাহলে সিটি করপোরেশনের কাজ অনেক সহজ হয়ে যায়। নাগরিক অভ্যাস পরিবর্তনই পরিচ্ছন্ন নগর গড়ার প্রধান চাবিকাঠি।”

প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, “আমরা নাগরিকদের দুয়ারে দুয়ারে এসেছি সচেতনতা ছড়িয়ে দিতে। ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণই আমাদের সাফল্যের মূল শক্তি।”

তিনি আরও জানান, নবগঠিত ওয়ার্ডগুলোর অবকাঠামোগত উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ সব বিভাগীয় প্রধান ও স্থানীয় নেতারা।

এ উদ্যোগের মাধ্যমে নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়িয়ে ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও পরিচ্ছন্ন নগর পরিবেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ডিএসসিসি।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট