ঢাকারবিবার , ৫ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

জুনে সড়ক-নৌ-রেল দুর্ঘটনায় প্রাণ গেল ৪৬৩ জন

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ জুলাই ২০২৬, ৩:৩৩ বিকাল

Link Copied!

দেশে চলতি বছরের জুন মাসে সড়ক, নৌ ও রেলপথে সংঘটিত বিভিন্ন দুর্ঘটনায় মোট ৪৬৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু সড়ক দুর্ঘটনাতেই প্রাণ হারিয়েছেন ৪৩৮ জন। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। একই সময়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫৬১ জন।

রোববার (৫ জুলাই) প্রকাশিত রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম, বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যম এবং সংগঠনটির নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত হন। নিহতদের মধ্যে ৪৪ জন নারী ও ৫৬ জন শিশু।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। মাসজুড়ে ১৪৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনায় নিহতের ৩০ দশমিক ৫৯ শতাংশ। এছাড়া পথচারী হিসেবে নিহত হয়েছেন ৯১ জন, যা মোট প্রাণহানির ২০ দশমিক ৭৭ শতাংশ। চালক ও চালকের সহকারী নিহত হয়েছেন ৫৭ জন।

এদিকে জুন মাসে ৯টি নৌ-দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। একই সময়ে ২১টি রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন এবং আহত হয়েছেন আরও ৭ জন।

যানবাহনভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মোটরসাইকেলের পর সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে থ্রি-হুইলারের যাত্রীদের মধ্যে। এ ছাড়া বাসের যাত্রী ২৭ জন, ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ ও ট্রলির আরোহী ৩৭ জন, প্রাইভেটকার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের আরোহী ১৪ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী ১৫ জন এবং রিকশা ও সাইকেল আরোহী ৮ জন নিহত হয়েছেন।

সড়কের ধরন অনুযায়ী সবচেয়ে বেশি ১৯৪টি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে, যা মোট দুর্ঘটনার ৪১ দশমিক ১০ শতাংশ। জাতীয় মহাসড়কে ১৫১টি, গ্রামীণ সড়কে ৬৪টি, শহরের সড়কে ৫৭টি এবং অন্যান্য স্থানে ৬টি দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার কারণ বিশ্লেষণে দেখা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি ২০৬টি। এছাড়া মুখোমুখি সংঘর্ষ হয়েছে ১০৯টি, পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়ার ঘটনা ৯৭টি, যানবাহনের পেছনে আঘাতের ঘটনা ৫৩টি এবং অন্যান্য কারণে ৭টি দুর্ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় মোট ৭১৩টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে মোটরসাইকেল ১৫৭টি, থ্রি-হুইলার ১৪১টি, বাস ১১৬টি, ট্রাক ১০৭টি, পিকআপ ২৮টি, কাভার্ডভ্যান ২৪টি, মাইক্রোবাস ১৬টি, প্রাইভেটকার ১৩টি, অ্যাম্বুলেন্স ৪টি, স্থানীয়ভাবে তৈরি যানবাহন ৪২টি, রিকশা ৭টি, সাইকেল ৪টি এবং ৩০টি অজ্ঞাত যানবাহন ছিল।

সময়ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ৩১ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনা ঘটেছে সকালে। এরপর রাতে ১৯ দশমিক ২৭ শতাংশ, দুপুরে ১৭ দশমিক ৫৮ শতাংশ, বিকেলে ১৪ দশমিক ১৯ শতাংশ, সন্ধ্যায় ১১ দশমিক ৪৪ শতাংশ এবং ভোরে ৬ দশমিক ১৪ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।

বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ঢাকা বিভাগে। সেখানে ১১৬টি দুর্ঘটনায় ১১৮ জন নিহত হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে চট্টগ্রাম বিভাগে। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে, যেখানে ১৯টি দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৩২টি দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছেন।

নিহতদের পেশাগত পরিচয়ের মধ্যে রয়েছেন ৫৮ জন শিক্ষার্থী, ২৪ জন ব্যবসায়ী, ২১ জন রাজনৈতিক দলের নেতাকর্মী, ১৯ জন বিক্রয় প্রতিনিধি, ১৭ জন এনজিওকর্মী, ১৩ জন ব্যাংক ও বীমা কর্মকর্তা-কর্মচারী, ৬ জন পোশাকশ্রমিক, ৫ জন নির্মাণশ্রমিক, ৪ জন শিক্ষক, ৪ জন আইনজীবী, ৪ জন মসজিদের ইমাম বা খাদেম, ৩ জন প্রকৌশলী, ২ জন সাংবাদিক, ২ জন প্রতিবন্ধী, ১ জন চিকিৎসক, ১ জন পুলিশ সদস্য এবং ১ জন চীনা নাগরিক।

রোড সেফটি ফাউন্ডেশনের মতে, ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, অতিরিক্ত গতি, চালকদের অদক্ষতা ও বেপরোয়া মনোভাব, নির্দিষ্ট কর্মঘণ্টা ও বেতন কাঠামোর অভাব, মহাসড়কে ধীরগতির যান চলাচল, তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন অমান্য, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএর সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজি দুর্ঘটনার প্রধান কারণ।

সংগঠনটি সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠনসহ প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের সুপারিশ করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বরিশালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

রোগ নির্ণয়ে এখনো পিছিয়ে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

বর্ষার বৃষ্টিতে স্বস্তির ঢাকার বাতাস, দূষণের শীর্ষে দিল্লি

পুরান ঢাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আগুন নেভানো বড় চ্যালেঞ্জ: ফায়ার সার্ভিস

জাল ভিসার সন্দেহে শাহজালালে ৭৬ যাত্রীর ভ্রমণ ভেস্তে গেল

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় যাচ্ছে ‘বাদশা বাহাদুর’

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

চট্টগ্রামে অজ্ঞাত গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

দুর্নীতিবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত বাংলাদেশের নাদিরা

কৃষিতে নতুন বিপ্লব, লবণাক্ততা ও খরা রোধে নতুন আশা ‘ম্যাজিক সয়েল’

বিশ্বব্যাংকের তালিকায় উন্নতি ৬ দেশের, বাংলাদেশ এখন কোন অবস্থানে?

দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়ার আভাস