ঢাকাবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চিরিরবন্দরে ধানখেতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ বিকাল

Link Copied!

দিনাজপুরের চিরিরবন্দরে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে ময়নুল ইসলাম (সম্ভাব্য বয়স উল্লেখ নেই) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নের মন্ডল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ময়নুল ইসলাম ফতেজংপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর মন্ডল পাড়া গ্রামের মন্তাজ ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, ময়নুল ইসলাম বাড়ির অদূরে নিজের ধানখেতে কাজ করছিলেন। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন নবী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প করবে পিডিবি

সিলেটের পর্যটন-চা ও শিল্পে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

দেশের ৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

চাঁদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ২

চিরিরবন্দরে ধানখেতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

vivo V80 Lite: A Perfect Fit for Everyday Lifestyles

স্মার্ট লাইফের পারফেক্ট সঙ্গী ভিভো ভি৮০ লাইট

‘Redmin Horizon 2026’ Held to Build a Self-Reliant Bangladesh in the Chemical and Industrial Sector

কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভরতার অঙ্গীকার নিয়ে ‘রেডমিন হরাইজন -২০২৬’আয়োজন

বিশ্বজুড়ে তীব্র হচ্ছে সামুদ্রিক তাপপ্রবাহ, বাড়ছে বিপদের ঘণ্টা

মার্কিন গণতন্ত্রের সূচক ৫০ বছরের মধ্যে সর্বনিম্ন, বাংলাদেশর উন্নতি