ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চালু হচ্ছে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা নতুন আন্তঃনগর ট্রেন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ অগাস্ট ২০২৬, ১:৫১ বিকাল

Link Copied!

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী কোচ যুক্ত হচ্ছে। নতুন কোচ যুক্ত হওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে দুটি নতুন আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ট্রেন চালু হলে পশ্চিমাঞ্চলের যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে।

রেলওয়ে সূত্র জানায়, সাম্প্রতিক বছরগুলোতে যমুনা সেতু-পাবনা, ঢাকা-পদ্মা সেতু এবং খুলনা-মোংলা রেলপথ চালু হলেও কোচ সংকটের কারণে এসব রুটে পর্যাপ্ত ট্রেন পরিচালনা সম্ভব হয়নি।

নতুন কোচ বহরে যুক্ত হওয়ার পর ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পাশাপাশি ঢাকা-গোপালগঞ্জ রুটে একটি কমিউটার ট্রেন চালু এবং ঢাকা-খুলনা আন্তঃনগর ট্রেনটি মোংলা পর্যন্ত সম্প্রসারণের বিষয়ও বিবেচনা করছে রেলপথ মন্ত্রণালয়।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ জানান, ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে দুটি নতুন আন্তঃনগর ট্রেন চালুর জন্য প্রাথমিক প্রস্তাবনা প্রস্তুত করা হচ্ছে।

এদিকে রাজশাহী ও যশোর অঞ্চলের যাত্রীরা স্থগিত থাকা লোকাল ট্রেন দ্রুত চালু, বন্ধ থাকা স্টেশন পুনরায় খুলে দেওয়া এবং পুরোনো কোচ বদলে নতুন কোচ সংযোজনের দাবি জানিয়েছেন।

বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু এবং রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থগিত ট্রেন সার্ভিস পুনরায় চালু ও বন্ধ স্টেশন দ্রুত চালুর আহ্বান জানিয়েছেন।

জনবল সংকটের কথা উল্লেখ করে রেলওয়ের পশ্চিমাঞ্চলের জিএম ফরিদ আহমেদ বলেন, নতুন নিয়োগ ও চুক্তিভিত্তিক স্টেশন মাস্টার নিয়োগের মাধ্যমে পর্যায়ক্রমে বন্ধ স্টেশন চালু এবং স্থগিত ট্রেন সার্ভিস পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত