
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা-য় ট্রাক, বাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (৩ মে) সকাল ৬টার দিকে উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের বেনিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শিবগঞ্জ উপজেলা-র বালুটুঙ্গি গ্রামের মো. মোজাম্মেলের ছেলে রবিউল ইসলাম জিসান (২৭) এবং নাচোল উপজেলার দুলালের ছেলে সোহাগ হোসেন (১৭)। তারা সম্পর্কে শালা-দুলাভাই।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে নওগাঁ যাচ্ছিলেন তারা। পথে বেনিপুর এলাকায় পৌঁছালে ট্রাক, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাচোল থানা-র অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, সকালে সংঘর্ষের ঘটনাটি ঘটে এবং এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।