ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গ্যাস সংকটে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ অগাস্ট ২০২৬, ১০:৪৩ সকাল

Link Copied!

গ্যাস না পাওয়ার প্রতিবাদে ঘণ্টাব্যাপী লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। এতে মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

রোববার রাত ১০টা থেকে প্রায় সোয়া ১১টা পর্যন্ত জেলা শহরের ইসলাম মার্কেট এলাকায় গ্রীন লাইফ ফিলিং স্টেশনের সামনে এ অবরোধ কর্মসূচি পালন করেন চালকরা।

চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্যাস সংকটের কারণে জেলার একমাত্র সিএনজি ফিলিং স্টেশনে নিয়মিত গ্যাস পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে দূরবর্তী এলাকা থেকে গ্যাস সংগ্রহ করতে হচ্ছে, এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে। দৈনিক আয় কমে যাওয়ায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে দাবি তাদের।

অবরোধের সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ চালকদের সঙ্গে আলোচনা করে। তাদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে চালকরা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে গ্যাস না থাকায় গ্রীন লাইফ ফিলিং স্টেশনে তালা ঝুলিয়ে কর্মকর্তা-কর্মচারীরা চলে যান বলে জানা গেছে।

লক্ষ্মীপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক কামরুল হাসান বলেন, গ্যাস সংকটের কারণে চালকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছিলেন। পরে পুলিশ গিয়ে তাদের পরিস্থিতি বুঝিয়ে শান্ত করে। তিনি জানান, এটি শুধু স্থানীয় নয়, জাতীয় পর্যায়ের গ্যাস সংকটের অংশ। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত