ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাজীপুরে ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২

প্রতিবেদক
admin
২ জুন ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ণ

Link Copied!

ঢাকার মোহাম্মদপুরে মাছ ডেলিভারি করে ভালুকায় ফেরার পথে জৈনাবাজার রোড ডিভাইডার এলাকায় দ্রুতগতির পিকআপটি সামনে থাকা অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা ২ জনের মধ্যে চঞ্চল রায় ঘটনাস্থলেই মারা যান। এবং আহত অবস্থায় রিপনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রবিবার (২ জুন) ভোররাত ৪টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপের চালক সিলেট জেলার সুনামগঞ্জ উপজেলার বাসিন্দা চঞ্চল রায় (৩০) এবং অপরজন রিপন (৩৫), তিনি ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় বরিশালের বাসিন্দা মো. মামুন (৪০) গুরুতর আহত হয়েছেন।

মাওনা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকার মোহাম্মদপুরে মাছ ডেলিভারি করে ভালুকায় ফেরার পথে জৈনাবাজার রোড ডিভাইডার এলাকায় দ্রুতগতির পিকআপটি সামনে থাকা অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পিকআপে থাকা ২ জনের মধ্যে চঞ্চল রায় ঘটনাস্থলেই মারা যান।

আরও জানা গেছে, গুরুতর আহত অবস্থায় রিপনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত মামুনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বলেন, ভোররাত ৪টায় অজ্ঞাতনামা গাড়ির সঙ্গে সংঘর্ষে পিকআপে থাকা ২ জনের মৃত্যু হয়েছে। লাশ হাইওয়ে থানায় আছে। নিহতদের স্বজনরা থানায় এসেছেন। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলমান। দুর্ঘটনাকবলিত পিকআপ পুলিশি হেফাজতে আছে।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ