ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাইবান্ধায় ধানবোঝাই ভটভটির ধাক্কায় ভ্যানচালক নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২৬, ১১:০৪ সকাল

Link Copied!

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ধানবোঝাই শ্যালোচালিত ভটভটির ধাক্কায় জব্বার আলী (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

বুধবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা (কুরারপাড়) গাবেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জব্বার আলী টিয়াগাছা পশ্চিমপাড়া গ্রামের খেজের উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধানবোঝাই একটি শ্যালোচালিত ভটভটি সড়ক দিয়ে যাওয়ার সময় ভ্যানচালক জব্বার আলীকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ভটভটির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বিলুপ্তির দ্বারপ্রান্তে বাংলাদেশের রেংমিটচা ভাষা

কৃষিজমি রক্ষায় টেকসই আবাসন নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

গাইবান্ধায় ধানবোঝাই ভটভটির ধাক্কায় ভ্যানচালক নিহত

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে, নিয়োগ পাবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী

জামালপুরে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়ের আভাস

সার সংকটে মারাত্মক ঝুঁকিতে বাংলাদেশের খাদ্য উৎপাদন: জাতিসংঘ

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

অটোরিকশা-টেম্পুর মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

হঠাৎ বৃষ্টিতে আবারও ভোগান্তিতে রাজধানীবাসী, বেড়েছে যানজট

জ্বালানিখাতে সহযোগিতা নিয়ে বাংলাদেশ-রাশিয়ার বৈঠক