ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গফরগাঁওয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ সকাল

Link Copied!

ময়মনসিংহের গফরগাঁওয়ে দ্রুতগামী ট্রাকচাপায় রিয়াদ ওরফে বাবু (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার চার যাত্রী আহত হয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াদ ওই ইউনিয়নের টান দিঘীরপাড় গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে খুরশিদ মহল ব্রিজের ওপর দিয়ে একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক উভয় যানকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রিয়াদ নিহত হন। একই সময় অটোরিকশায় থাকা অজ্ঞাতপরিচয়ের চার যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা