ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গণপরিবহনে জিপিএস না থাকলে মিলবে না রেজিস্ট্রেশন ও ফিটনেস

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ জুন ২০২৬, ১২:৫৮ বিকাল

Link Copied!

দেশের গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে আগামী ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস (GPS) সংযুক্ত করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সম্প্রতি প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। এতে বলা হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে সব বাস, ট্রাকসহ গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত করতে হবে এবং তা সার্বক্ষণিকভাবে সচল রাখতে হবে।

বিআরটিএ জানিয়েছে, এ সংক্রান্ত প্রজ্ঞাপন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী গণপরিবহনে জিপিএস সংযুক্তকরণ বাধ্যতামূলক করা হয়েছে। জিপিএস স্থাপন নিশ্চিত না হলে কোনো যানবাহনের রেজিস্ট্রেশন দেওয়া হবে না এবং ফিটনেস সনদ নবায়নও করা হবে না।

বিআরটিএ আরও জানিয়েছে, জিপিএস সংযুক্তির কারিগরি নির্দেশনা সংস্থাটির স্থানীয় অফিস থেকে সরাসরি পাওয়া যাবে এবং তাদের ওয়েবসাইট (www.brta.gov.bd) থেকেও বিস্তারিত তথ্য জানা যাবে।

সংস্থাটির মতে, জিপিএস প্রযুক্তি চালু হলে গণপরিবহনের অবস্থান ও গতি পর্যবেক্ষণ সহজ হবে, যা সড়ক দুর্ঘটনা কমাতে এবং পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে সহায়ক হবে।

এর আগে বিআরটিএ সতর্ক করে জানায়, দীর্ঘ সময় টানা গাড়ি চালানো দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। এ ধরনের ঝুঁকি কমাতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত