ঢাকাসোমবার , ১৮ মে ২০২৬
  • অন্যান্য

কোরবানির পশু পরিবহনে নতুন নিয়ম, না মানলেই বিপদ!

নিজস্ব প্রতিবেদক
মে ১৮, ২০২৬ ২:৫৭ অপরাহ্ণ । ৪৯ জন

কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রে ট্রাকের সামনে সংশ্লিষ্ট হাটের নাম ও ঠিকানা স্পষ্টভাবে ব্যানারে প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

সোমবার (১৮ মে) সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমিতির মহাসচিব মো. সাইফুল আলম এক বিবৃতিতে বলেন, সরকারের সঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত অনুযায়ী দেশের যেকোনো স্থান থেকে কোরবানির পশু—যেমন গরু, ছাগল বা মহিষ—যে হাটে বিক্রির জন্য নেওয়া হচ্ছে, সেই হাটের নাম ও ঠিকানা ট্রাকের সামনে দৃশ্যমানভাবে লিখে রাখতে হবে।

তিনি আরও বলেন, এই নির্দেশনা অনুসরণ করলে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পাওয়া সহজ হবে এবং পথে অন্য কারো মাধ্যমে বাধা বা হয়রানির শিকার হওয়ার আশঙ্কা কমবে। কোনো ধরনের সমস্যার মুখে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হবে।

সব ট্রাক মালিক ও চালকদের এ নির্দেশনা যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download