ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কুয়াশার কবলে রাজধানীর বিমানবন্দর, ডাইভার্ট ৯টি ফ্লাইট

প্রতিবেদক
Ibrahim Khalil
২ জানুয়ারী ২০২৬, ২:৫১ বিকাল

Link Copied!

ঘন কুয়াশার কারণে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব ফ্লাইটের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ সম্ভব হয়নি। এতে দেশি-বিদেশি মোট নয়টি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রী ও বিমান চলাচলের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে সাময়িকভাবে কয়েকটি ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়। কুয়াশার তীব্রতার কারণে মোট নয়টি ফ্লাইট ডাইভার্ট করা হয়। এর মধ্যে চারটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, চারটি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে।

পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে কুয়াশাজনিত পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে। এরপর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে উড্ডয়ন ও অবতরণ শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে সাময়িক এই বিঘ্নে যাত্রীদের কিছুটা ভোগান্তি হলেও নিরাপত্তার স্বার্থে নেওয়া সিদ্ধান্তকে যৌক্তিক ও প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ফ্লাইটসংক্রান্ত সর্বশেষ তথ্য জানার জন্য নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা