ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কুমিল্লায় বাস জলাশয়ে, নিহত ১, আহত ১৫

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ এপ্রিল ২০২৬, ১০:৩০ সকাল

Link Copied!

কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস জলাশয়ে পড়ে গিয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির রায়পুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বলেশ্বর পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস রাতের দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের জলাশয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আহত হন আরও ১৫ জন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, বাসটি উল্টে জলাশয়ে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

তিনি আরও বলেন, এলাকায় বৃষ্টি থাকায় উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হতে পারে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট