ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

করোনার নতুন ঢেউ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৯, মৃত্যু শূন্য

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ জুন ২০২৫, ১:৩৬ বিকাল

Link Copied!

করোনা সংক্রমণের নতুন ঢেউ চলাকালীন দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।

বৃহস্পতিবার (২৬ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৫ জুন) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মোট ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৬১ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৬৩ জনে। এর মধ্যে চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ জন। মহামারির শুরু থেকে দেশে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫১৮ জন।

বিশেষজ্ঞরা বলছেন, যদিও শনাক্তের হার কিছুটা বেড়েছে, তবে মৃত্যুহার শূন্য থাকায় পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। তবে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানোর আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে এবং সংক্রমণের গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট