ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ৮ দফা স্বাস্থ্য নির্দেশনা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ জুন ২০২৫, ১১:৪৫ সকাল

Link Copied!

দেশে করোনাভাইরাস ও ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় বাড়তি সতর্কতা নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষা চলাকালে যেন কোনো স্বাস্থ্য ঝুঁকি না থাকে, সেজন্য কেন্দ্রগুলোতে কঠোর স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১৬ জুন) সকালের দিকে এইচএসসি পরীক্ষা সংশ্লিষ্ট বিষয়ে ‘অতীব জরুরি’ শ্রেণির একটি চিঠি জারি করা হয়। এতে জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শিক্ষা কর্মকর্তা, সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের কাছে স্বাস্থ্যবিধি প্রতিপালনের নির্দেশ পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাস ও ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি বিবেচনায় পরীক্ষাকেন্দ্রে বিশেষ কিছু নিয়ম মানতে হবে। নির্দেশনায় বিশেষভাবে বলা হয়েছে, পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাস্ক পরা বাধ্যতামূলক। সঙ্গে সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতেও বলা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে চলতে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে:

১. পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাস্ক পরা বাধ্যতামূলক।

২. কেন্দ্রে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

৩. ডেঙ্গু প্রতিরোধে পরীক্ষাকেন্দ্র এবং আশপাশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

৪. পরীক্ষা শুরুর আগে মশার ওষুধ স্প্রে করতে হবে; প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিতে হবে।

৫. আসন বিন্যাস বোর্ড নির্ধারিত নিয়ম অনুযায়ী করতে হবে।

৬. প্রতিটি কেন্দ্রে একটি করে মেডিকেল টিম রাখতে হবে এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।

৭. অভিভাবকদের কেন্দ্রে ভিড় না করার বিষয়ে সচেতন করতে প্রচারণা চালাতে হবে।

৮. শিক্ষক, পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা মেনে চলার মাধ্যমে সুষ্ঠুভাবে এইচএসসি ও সমমান পরীক্ষা সম্পন্ন করতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট