ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঈদে সড়কে নামবে কোটি কোটি মানুষ, নিরাপত্তা নিয়ে বড় সতর্কবার্তা

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ মার্চ ২০২৬, ৪:৪৭ বিকাল

Link Copied!

আসন্ন ঈদকে কেন্দ্র করে ঢাকা থেকে এক কোটির বেশি মানুষ দেশের বিভিন্ন জেলায় যাত্রা করবেন বলে ধারণা করছে বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন। এছাড়া সারা দেশে আন্তঃজেলায় প্রায় ৪ কোটি মানুষ যাতায়াত করবেন বলেও জানিয়েছে সংস্থাটি।

সোমবার (৯ মার্চ) এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। একই সঙ্গে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানোর দাবি জানিয়েছে ফাউন্ডেশনটি। পাশাপাশি সরকারের প্রতি বেশ কয়েকটি সুপারিশও তুলে ধরা হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর, অধ্যাপক হাসিনা বেগম, ড. কামরান উল বাছেত, আব্দুল্লাহ মো. ফেরদৌস খান এবং নির্বাহী পরিচালক সাইদুর রহমান এক যৌথ বিবৃতিতে বলেন, এত স্বল্প সময়ে বিপুলসংখ্যক মানুষকে পরিবহনের মতো মানসম্মত গণপরিবহন দেশে পর্যাপ্ত নেই।

তাদের মতে, এ কারণে অনেক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে অনিরাপদ যানবাহনে যাত্রা করতে বাধ্য হন। তাই আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির পাশাপাশি নিরাপদ পরিবহন বাড়ানো এবং জনসাধারণকে সচেতন করাও জরুরি।

নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে সরকারের প্রতি সংস্থাটির কয়েকটি সুপারিশের মধ্যে রয়েছে— আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ছাত্র-যুবকদের সম্পৃক্ত করে সড়ক পরিবহনে শৃঙ্খলা বজায় রাখা, টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় সচেতনতামূলক প্রচারণা চালানো, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসারের পরিবহন ব্যবস্থাকে বিশেষ ব্যবস্থাপনায় যাত্রী পরিবহনে ব্যবহার করা, ত্রুটিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া এবং সড়কে চাঁদাবাজি বন্ধে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।

এছাড়া রাতের বাসে ডাকাতি প্রতিরোধে পুলিশি টহল জোরদার, সড়কে পর্যাপ্ত আলো, স্পিড ব্রেকার ও সাইন-মার্কিং স্থাপন, অতিরিক্ত ভাড়া আদায় রোধে আইনি ব্যবস্থা, ঈদে যাওয়া-আসার উভয় যাত্রায় শৃঙ্খলা বজায় রাখা, সড়কে মোবাইল টয়লেটের ব্যবস্থা এবং দেশের সব হাসপাতালে জরুরি চিকিৎসাসেবা জোরদারের সুপারিশ করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট