ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঈদ যাত্রায় গাজীপুর মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ মার্চ ২০২৬, ১০:৫৫ সকাল

Link Copied!

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে গাজীপুর এলাকায়। সোমবার (১৬ মার্চ) সকাল থেকেই ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক দিয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এতে মহাসড়কের কয়েকটি পয়েন্টে যানবাহনের চাপ বেড়েছে এবং কোথাও কোথাও ধীরগতিতে চলছে গাড়ি।

সকালে মহাসড়কের টঙ্গী, কলেজ গেট, গাজীপুরা ও চান্দনা চৌরাস্তায় গাড়ির ধীরগতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে চান্দনা চৌরাস্তায় সড়কে গাড়ি পার্কিং করে যাত্রী ওঠানামার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে মহাসড়কের অন্য অংশগুলোতে যানবাহন তুলনামূলক স্বাভাবিক গতিতে চলাচল করছে।

অন্যদিকে চন্দ্রা ত্রিমোড় ও আশপাশের এলাকাতেও যানবাহনের সংখ্যা বেড়েছে। তবে এই অংশ দিয়ে এখনো অনেকটা স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করছে বলে জানা গেছে।

ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তবে পোশাক কারখানাগুলোতে ছুটি শুরু হলে মহাসড়কে যানবাহন ও মানুষের চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন যাত্রী, চালক ও স্থানীয়রা।

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক পরিদর্শক তারিকুল ইসলাম জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের বাড়তি প্রস্তুতি রয়েছে। যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। তিনি আশা প্রকাশ করেন, ঈদে যাত্রীদের তেমন ভোগান্তি হবে না।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট