ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

ইরান ছাড়তে আজ রাতেই তথ্য পাঠানোর অনুরোধ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ জুন ২০২৫, ৮:৪৫ বিকাল

Link Copied!

ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এ লক্ষ্যে সেখানে বৈধভাবে অবস্থানরত এবং ইরান ছাড়তে আগ্রহী বাংলাদেশিদের রাতের মধ্যেই পাসপোর্টের কপি ইমেইলে পাঠাতে বলা হয়েছে।

বাংলাদেশ দূতাবাসের লেবার উইং-এর কর্মকর্তা ওয়ালিদ ইসলাম এক বার্তায় জানিয়েছেন, “যারা বৈধভাবে ইরানে আছেন এবং দেশ ছাড়তে চান, তারা আজ রাতের মধ্যেই তাদের পাসপোর্টের কপি ইমেইল করুন: oalid.islam@mofa.gov.bd। কেউ হতাশ হবেন না। ইনশাআল্লাহ, আপনাদের নিরাপদে ইরান ছাড়ার ব্যবস্থা করা হবে।”

এছাড়া যেসব বাংলাদেশি এখনও বৈধতা পাননি, কিন্তু তাদের কাছে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (NID), সুরক্ষা সেবা বিভাগের ছাড়পত্র অথবা নিজ উপজেলার ইউএনও কর্তৃক প্রদত্ত সনদপত্র রয়েছে—তাদেরকে সংশ্লিষ্ট কাগজপত্র oalidjob@gmail.com এই ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।

ওয়ালিদ ইসলাম আশ্বস্ত করে বলেন, “কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা সবাই নিরাপদে ইরান ছাড়তে পারব।”

Facebook Comments Box

আরও পড়ুন

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস