ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

অফিসে যাওয়ার পথে প্রাণ হারালেন পৌর প্রকৌশলী

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ জুন ২০২৬, ১১:০৭ সকাল

Link Copied!

ফেনীর দাগনভূঞা উপজেলার বাংলাবাজার (পাকিস্তান বাজার) এলাকায় সড়ক দুর্ঘটনায় দাগনভূঞা পৌরসভার সহকারী প্রকৌশলী জুনায়েদ কাওছার নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) বিকেলে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম দুর্ঘটনায় জুনায়েদ কাওছারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাবার শেষে মোটরসাইকেলে করে পৌরসভা কার্যালয়ের উদ্দেশে রওনা দেন জুনায়েদ কাওছার। পথে বাংলাবাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা বাঁধন পরিবহনের একটি দ্রুতগতির বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি মারা যান।

দাগনভূঞা পৌরসভার সহকারী কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। তবে তারা হাসপাতালে পৌঁছানোর আগেই জুনায়েদ কাওছার মারা যান। তার স্ত্রী হাসপাতালে এলেও স্বামীকে জীবিত অবস্থায় আর দেখতে পারেননি।

জুনায়েদ কাওছারের আকস্মিক মৃত্যুতে দাগনভূঞা পৌরসভাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স