ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমালো ইডিসিএল, সাশ্রয় হবে ১১৬ কোটি টাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ অগাস্ট ২০২৫, ৫:১৩ বিকাল

Link Copied!

অত্যাবশ্যকীয় ওষুধের দাম প্রায় ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)। এতে সরকারের প্রায় ১১৬ কোটি টাকার সাশ্রয় হবে।

বুধবার (১৩ আগস্ট) প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থা তুলে ধরতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ৩৩টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমানো হয়েছে। দাম কমানো ওষুধের মধ্যে রয়েছে ট্যাবলেট, ক্যাপসুল, ওরস্যালাইন, ইনজেকশনসহ ৯ ধরনের ওষুধ।

সামাদ মৃধা জানান, প্রতিষ্ঠানটির উৎপাদনে গতি আনতে সিন্ডিকেট, দুর্নীতি প্রতিরোধ এবং সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। অপচয় কমানো, সিন্ডিকেট ভাঙা ও অপ্রয়োজনীয় ৭০০ কর্মচারী ছাঁটাইয়ের ফলে উৎপাদন বেড়েছে প্রায় ৫৯ কোটি টাকার সমপরিমাণ। এছাড়া উন্মুক্ত টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাঁচামাল কেনায় প্রতি মাসে প্রায় ১৮ কোটি টাকা সাশ্রয় সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে টিকা ও বায়োলজিক্যাল প্রোডাক্ট উৎপাদনে দুটি নতুন প্লান্ট স্থাপন করা হচ্ছে। এর মধ্যে একটি ভ্যাকসিন উৎপাদনমুখী বায়োটেক প্লান্ট, যেখানে ইনসুলিনসহ আধুনিক বায়োলজিক্যাল পণ্যের উৎপাদন বাড়ানো হবে।

ইডিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, নিজেদের কারখানায় উৎপাদন বাড়িয়ে টোল ম্যানুফ্যাকচারিং বন্ধ করা হবে এবং সরকারি চাহিদার ৭০ শতাংশ থেকে ৯০ শতাংশ পূরণে কাজ চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট